মোঃ ইমরুল আহসান

জামালপুর সদর উপজেলার দিগপাইতে রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২টি একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

শনিবার সকালে রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্ল্স স্কুল এন্ড কলেজের আয়োজনে অত্র গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আছমা খাতুনের সভাপতিত্বে একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলুল হক মাস্টার, শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক ইসা খান যিশু, ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক আল আমিন ফকিরসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অত্র বিদ্যালয়ের ১৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ব্যায়ে ভবন দুইটির নির্মানকাজ সম্পন্ন করে হালিম এন্টারপ্রাইজ ও রনি এন্টারপ্রাইজ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *