মোঃ ইমরুল আহসান

আসন্ন ১২ ই জুন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুল হক এর মনোনয়ন ফরম তারাকান্দা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা দেন। এ সময় দলীয় অজস্র নেতকর্মী ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জনাব ফজলুল হক বলেন ‌ মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদের দিক নির্দেশনায় আমরা কাজ করছি। এ সময় তিনি দলীয় নেতা কর্মী ও সমর্থকদের ‌ শুভেচ্ছা জানান। তিনি নির্বাচিত হলে স্মার্ট তারাকান্দা তিনি‌ গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জনাব এডভোকেট ফজলুল হক বর্তমান তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান। আবার তিনি দ্বিতীয়বার দলীয় নমিনেশন পেয়েছেন। তিনি আবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ আমি আবার নির্বাচিত হব। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন সাহেব ও মনোনয়নপত্র ‌ দাখিল করেন। তিনিও জনগণের রায় নিয়ে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *