মোঃ ইমরুল আহসান
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল রাজধানী থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে।
তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে।
