মোঃ মিনহাজুন আবেদীন
ফুলবাড়িয়া

যানবাহনের বেপরোয়া গতি যেন থামছেই না, এই বেপরোয়া গতিরই শিকার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬ নং ওয়ার্ড ভালুকজান গ্রামের এনামুল হক নাদিম, টাঙ্গাইলের ব্রাহ্মণ শাসন এলাকায় মহিলা কলেজের সামনে চলন্ত ট্রাকের ধাক্কায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় এনামুল।একটি ট্রাক দুমড়ে মুচড়ে যায় অপর ট্রাকটি খাদে পড়ে যায়, ঘটনা জানতে পেরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। পরিবারের সদস্যদের আহাজারিতে এবং তাদের অনুরোধে দুপুর ৩ টার দিকে লাশটি হস্তান্তর করে, মৃত এনামুলের স্বজনদের সাথে কথা বলে জানা যায় যে চার ভাই বোনের মধ্যে এনামুল ছিল সবার বড় এবং আদরের দুর্ঘটনায় এনামুলের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, মৃত এনামুলের বন্ধু শরীফুল ইসলাম শোকাবহ ও বেদনাদায়ক ভাষায় জানায় আজকে সকালে আমার সাথে এনামুলের ময়মনসিংহ যাবার কথা ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই এনামুল রক্তদান করতে ময়মনসিংহে যাবে সেই এনামুল নিজেই রক্তাক্ত ও লাশ হয়ে ফিরল ফুলবাড়িয়ায়। এনামুলের এইরকম অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্যদের কান্না যেন থামছেই না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *