১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে রাসেল স্কায়ার সার্কিট হাউজের এর সম্মুখে শেখ রাসেল এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেল প্রতি সন্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা/কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালিটি
টাঙ্গাইল সার্কিট হাউজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল সামনে এসে শেষ হয়। পরবর্তীতে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
