মোঃ ইমরুল আহসান

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম পুলিশ সুপার, জামালপুর এর সভাপতিত্বে জামালপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে জাঁকজমকপূর্ণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে দেশের হরতাল-অবরোধ ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর জন্য পুলিশ সদস্যরা দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যানে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য দিনরাত পরিশ্রম করে সরকারি দায়িত্ব পালন করে আসছে।

তাই পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে জেলা পুলিশের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন।

এসব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক জামালপুর; মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর;সুমন কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; স্বজল কুমার সরকার অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর; অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জবৃন্দ ও সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *