সৈয়দ মুনিরুল হক নোবেল
জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-ঢাক-৮২২ কর্তৃক সংগঠনের ২জন মৃত সদস্যের পরিবারকে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ৬০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১ আগষ্ট মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি মোঃ মাহাবুব আনাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান বাবুর সঞ্চালনায় সংগঠনের প্রধান কার্যালয় জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মধুপুর রোড, জামালপুরে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক কল্যাণের আওতাভুক্ত সদস্য মরহুম জালাল উদ্দীন আকন্দের স্ত্রী কোহিনুর বেগম ও সরিষাবাড়ী শাখার মরহুম আব্দুর রহমান (চেদারু) এর পুত্র
আনিছুর রহমান (শিমু)কে যথাক্রমে ৬০ হাজার ও ৬০ হাজার মিলিয়ে মোট ১ লাখ ২০ হাজার চেক প্রদান করা হয়।এসময় আরও উপস্থিত ছিলেন,
জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
