সৈয়দ মুনিরুল হক নোবেল
জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকালে হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মেষ্টা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুরাদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, জামালপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ করিম। প্রধান বক্তার ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর সদর উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিক নবেল। মেষ্টা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল মনির সিদ্দিকী ও মোঃ রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহির উদ্দিন তালুকদার, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিনুর ইসলাম তালুকদার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ও মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রেজা রিপন, মোঃ হাফিজুর রহমান, এস এম বাবলু, বিপ্লব মিয়া, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তরফদার বাদল, সদর উপজেলা (দক্ষিণ) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, মোঃ মেহেদী হোসেন মাসুদ ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান। এছাড়াও আরও বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক বদরুল হাসান বিদ্যুৎ, সদস্য মাজেদুর রহমান সজিব ও মেষ্টা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *