সৈনিক মুনিরুল হক নোবেল

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি স্টেশনটি বন্ধের প্রতিবাদে ও সকল আন্তঃনগর ট্রেন বিরতির দাবিতে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্মেপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার বিকেল তিনটা থেকে শুরু করে চারটা পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভকারীরা। এদিকে ট্রেনের পরিচালক আরিফুর রহমান ও এনামুল হক বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দিলেও তারা অনড় থাকে। পরে জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সকল দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, আওয়ামী লীগ নেতা শেখ ফখরুল ইসলাম পিন্টু, ফখরুল আলম লিটু, যুবলীগ নেতা সোয়ালমান কবির জনি, বিএনপি নেতা মমিনুর রহমান খান, সমাজসেবক মোঃ ইউসুফ আলী, মুক্তিযোদ্ধা সন্তান আরিফুর রহমানসহ বিক্ষোভ সমাবেশে এলাকার সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *