সৈয়দ মুনিরুল হক নোবেল
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিষয়ে অধ্যয়নরত সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী আবৃত্তি আমিন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। তার গর্বিত পিতা এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগের তালিকাভুক্ত প্রথম শ্রেণির বিশিষ্ট ঠিকাদার ও শহরের পুরাতন ওয়াপদা রোডস্থ মেসার্স আল-আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর স্বত্বাধিকারী মোঃ আল আমিন জামালপুরবাসী সকলের কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেছেন, আবৃতি আমিন ইভা যেন বিভাগীয় পর্যায়ে এই দুই ক্যাটাগরিতে প্রথম হয়ে জামালপুর জেলার মুখ উজ্জ্বল করতে পারে। এদিকে এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবৃতি আমিন বলেন, আমার এ অর্জনের নেপথ্যে আমার বাবা-মা এবং কলেজের শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম আর কৃতিত্ব রয়েছে আমি তাদের প্রতি অকুন্ঠ কৃতজ্ঞতা জানাই। এছাড়া জামালপুরবাসী সকলকে স্বশ্রদ্ধ সালাম জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিনগুলোতে সফল হতে পারি।
