মোঃ ইমরুল আহসান
জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩২৬ এর এমপি হতে কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ে চলছে দৌড় ঝাপ। অনেকেই সিভি জমা দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। মনোনয়নে এগিয়ে থাকতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলছেন। সংরক্ষিত এমপি প্রার্থীদের তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলছেন তারা। ময়মনসিংহেই দুই ডজনর অধিক প্রার্থীর নাম ইতিমধ্যেই শোনা যাচ্ছে। ময়মনসিংহের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন একাদশ জাতীয় সংসদের সদস্য মনিরা সুলতানা মনি, সাবেক এমপি ফাতেমা জোহরা রানী, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলরুবা শারমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কৃষিবিদ ডা: শামসুন্নাহার পারভীন,
ময়মনসিংহ জেলা যুব মহিলা মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা, সেলিমা সোবহান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আরজুনা কবির, ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মার্জিয়া সুলতানা হাসি, মহিলা আওয়ামী লীগের নেত্রী রাবেয়া ইসলাম ডলি, জেলা পরিষদের সদস্য মীর সালমা সহ অনেকই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *