১৬ আগস্ট ০৯:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ সার্বিক ব্যবস্থাপনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের অভ্যর্থনাথ কক্ষে কমিউনিটি পুলিশিং, রংপুর মহানগর এর আয়োজনে এবং কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর এর সহযোগিতায় “১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি” অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, বিপিএম-বার রক্ত দানের মধ্য দিয়ে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরপর উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিবেকবান সচেতন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে মোট ৪৩ (তেতাল্লিশ) ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়, যা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল রংপুরে সংরক্ষিত থাকবে, যেকেউ এ প্রয়োজন মাফিক এই রক্ত সংগ্রহ করতে পারবেন।

পুলিশ কমিশনার এ মহৎ কাজ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রত্যেক রক্তদাতা এবং রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক কমিউনিটি পুলিশিং, রংপুর মহানগর ও সহযোগী কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *