ইমরান হোসেন
ময়মনসিংহ
বুধবার রাত ৮ ঘটিকায় ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণ সুন্দর মহল জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে ২১ নং ওয়ার্ড ময়মনসিংহ মহানগর শাখার জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুগ্ন-আহবায়ক মহানগর শাখা, এবি সিদ্দিক এর সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক ৩৩ নং ওয়ার্ড সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মো শাহজাহান, যুগ্ন-আহবায়ক ময়মনসিংহ মহানগর শাখা, ডা. কে আর ইসলাম, আহবায়ক ময়মনসিংহ মহানগর শাখা, মোশারফ হোসেন, ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব, মো আব্দুল আওয়াল সেলিম, ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব, সাব্বির হোসেন বিল্লাল, যুগ্ন-আহবায়ক, ময়মনসিংহ মহানগর শাখা, আব্বাস আলী তালুকদার, যুগ্ন-আহবায়ক, ময়মনসিংহ মহানগর শাখা, শরীফ খান পাঠান মিল্টন, আহবায়ক, জাতীয় যুব সংগতি, ময়মনসিংহ
অনুষ্ঠানে জাতীয় পার্টির জেলা, মহানগর, এবং ২১ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

