মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
র্যাবের অভিযানে জয়পুরহাটের কল্যানপুর এলাকা হতে ১৩৬
বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে গত ২৯ আগষ্ট ২০২৩ ইং তারিখ ১০.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন করিয়া দরগারঘাট এলাকা হতে ১৩৬ ফেন্সিডিলসহ আসামী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আবু হাসান সাজু (২৩), পিতা- মোঃ শাহাদাত, সাং-কল্যানপুরথানা ও জেলা-জয়পুরহাট
উল্লেখ্য, ধৃত আসামি দীর্ঘদীন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব – ৫,জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে সীমান্ত থেকে ফেন্সিডিল এর একটি বড় চালান কোরিয়া বাজার এলাকা হয়ে পাঁচবিবি শহরের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পশ্চিম কোরিয়া দরগা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
