লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাট কালাই উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ২১ শে নভেম্বর (২০২৬) শনিবার বিকেল ৪ টায় কালাই উপজেলা মডেল মসজিদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাই ,ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার জয়পুরহাট ২ আসনের ( এমপি ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী।

এরপর বক্তব্য রাখেন কালাই থানা বিএনপি আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই থানা বিএনপি’ যুগ্ন আহবায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপি আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার।

এছাড়াও পৌর বিভিন্ন ওয়ার্ডের ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্যের শেষে মাননীয় প্রধানমন্ত্রীর এবং দেশ ও জাতির কল্যাণে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমান, দেশনেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম কোকোর ও উদ্দেশ্যে দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন কালাই উপজেলা মডেল মসজিদের খতিব শায়েখ মাওলানা মোঃ মামুনুর রশিদ মামুন।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং জনসাধারণ প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি, সিঙ্গারা ও কলা বিতরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *