লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাট কালাই উপজেলার পাঁচশিরা বাজার হতে মোলাম গাড়ীহাট রোড সোজা দক্ষিণ দিকে প্রায় ২ মাইল দুরের বেগুন গ্রাম চিশতিয়ায়ে তরিকার লোকজনদের আস্তানা শরীফ ।১৮ ই নভেম্বর ( ২০২৬) বুধবার উক্ত চিশতিয়া তরিকার লোকজনদের নবান্ন অনুষ্ঠান উপলক্ষে পাঁচশিরা বাজারে ২ দিনব্যাপী বিশাল মাছের মেলার আয়োজন।

উক্ত মেলায় দূর দুরান্ত বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাছ কিনতে আসেন লোকজন। এতে মেলায় হয় মানুষের হাজারো সমাগম।

প্রত্যেক বছর বাংলা অগ্রহায়ণ মাসের ১ম সপ্তাহে বুধবার দিনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উঠেছে পুকুরে চাষ করা বিভিন্ন প্রজাতির প্রচুর মাছের আমদানি ঘটেছে। আকার ভেদে বিভিন্ন কেজি দরে মাছ বিক্রি হয়। এবার মেলায় ২৫ – ৩০ কেজি ওজনের মাছ উঠেছে। প্রতি কেজির মূল্য ১৬ শত টাকা। সর্বনিম্ন প্রতি কেজি ৩৫০ টাকা দরে বিক্রি চলছে। শশুর শাশুড়ীর নতুন এবং পুরাতন জামাই অত্র মাছের মেলায় এসে প্রতিযোগিতামূলক মেলার সেরা মাছ কিনে নিয়ে কেউ হাতে, কেউ বা হোন্ডার হেন্ডেলে ঝুলায়ে আবার কেউ আটোভ্যান,ইজিবাইকে উঠে মাছ হাতে নিয়ে উচু করে ধরে জামাই হেসে হেসে চলেছে শ্বশুর বাড়ী। ।

নবান্ন উৎসব উপলক্ষে বেগুন গ্রাম এলাকার প্রত্যেকের বাড়িতে পড়েছে নবান্নের ধুম এবং আত্মীয়-স্বজনের আগমন। এত তারা হয়েছে আনন্দে আনন্দিত।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *