স্টাফ রিপোর্টার
মোঃ আল ইমরান
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর ৮ মাস।
তিনি গত বুধবার (১৬ অক্টোবর ২০২৪ইং) দুপুর আড়াইটার দিকে রাজধানীতে ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার বেলা ১১ঃ০০ ঘটিকায় মরহুমের জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউ এন ও) মোঃ শাকিল আহমেদের নেতৃত্বে নিহত বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।
এর আগে মরহুমের কফিনে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন,মোঃআবুল কালাম আজাদ,মোঃ রহিমুদ্দিন, গিয়াস উদ্দিন, মোঃআব্দুল কুদ্দুছ,,ইকবাল হাসান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ,অচিন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মোঃআব্দুর রউফ,মোঃ মোস্তাকীম
,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।
এ দিকে মরহুমের সর্বকনিষ্ঠ জামাতা ময়মনসিংহ উওর জেলা ছাএ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আজাদ গভীর সমবেদনা প্রকাশ করেন ও আত্মার মাগফেরাত কামনা করেন । বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান মৃত্যুকালে এক স্ত্রী,এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।।
