মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

কীট প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ সময় তিনি পুলিশ সদস্যদের ব্যবহৃত কিট ও সরঞ্জাম পরিদর্শন করেন।

পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। রেশন সংরক্ষণ ও বিতরণব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তিনি পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের অন্যান্য সদস্যও এ সময় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *