-
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রব জ্যোতির্ময় গোপ অতিরিক্ত পুলিশ সুপার,অধ্যাপক গাইবান্ধা সরকারি কলেজর মোঃ খলিলুর রহমান, অধ্যাপক শফিকুল রহমান, জহুরুল কাইয়ুম, ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংষ্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক,সরকারী কর্মকতা সহ অন্যন্য নেতৃবৃন্দ মন্ডল প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
