মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালানী পাড়ার বেলাল হোসেন মন্ডল (৫০) ও ইসলাম মন্ডল (৩৫) জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলার আসামী হয়ে হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের মালানী পাড়ার মোঃ আলী মন্ডলের সাথে প্রতিপক্ষ রহিম উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২২ সেপ্টেম্বর সকালে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। উক্ত সময় একই গ্রামের বেলাল হোসেন মন্ডল (৫০), পিতা-মৃত ছাফায়েত মন্ডল ও ইসলাম মন্ডল (৩৫), পিতা- মোঃ আছান মন্ডল মারামারি দেখে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। পরবর্তীতে মোঃ আলী মন্ডল বাদী হয়ে উক্ত বেলাল হোসেন মন্ডল ও ইসলাম মন্ডল সহ ৭জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন, মামলা নং- ৩৯/৪৩৬। অথচ তারা জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে কিছুই জানেন না। বর্তমানে তারা পুলিশ ও প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রতিপক্ষগণের মধ্যে ১। আমিরুল, ২। নূর আলম, ৩। মোঃ বক্কর, সকলের পিতা- মোঃ বাদশা, ৪। মোঃ মজিদ, পিতা- মৃত কাশেম মিয়া, ৫। মোঃ সোহেল, পিতা- মোঃ মজিদ, সকলের সাং- মালানী পাড়া, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাগণ বেলাল হোসেন মন্ডল কে হাট-বাজার পর্যন্ত করতে দিচ্ছে না। অপরদিকে ইসলাম মন্ডল মিথ্যা মামলায় কারাগারে বন্দি জীবনযাপন করছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হওয়ায় তাদের অনুপস্থিতির কারণে পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতির দাবি জানান।
