মহসিন মিয়া
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় উচ্চ মাত্রার জিংক ও অধিক ফলন সমৃদ্ধ ব্রি ধান-১০২ উৎপাদনের লক্ষ্যে ১১৪ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের নূরপুর -বোয়ালি গ্রামে স্থানীয় কৃষাণ-কৃষাণিদের নিয়ে আয়োজিত ওই প্রশিক্ষণের সহযোগিতা দেয় খলিয়াজুরী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এখানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ধান গবেষণা ইনস্টিটিউটের চীফ সাইন্টিফিক অফিসার ড. হুমায়ূন কবীর. সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মাসুদা আক্তার ও ড. আফরোজ জাহান প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *