ফুলবাড়ী থানার একটি চৌকস টিম গত ৩০ আগস্ট ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকা থেকে অটোরিক্সার ভিতর বিশেষ কায়দায় মাদক পরিবহনের সময় ০৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত অটো জব্দসহ ফুলবাড়ী চন্দ্রখানা এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ জহির হোসেন (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও ফুলবাড়ী থানার আরো একটি অভিযানে একই তারিখ ফুলবাড়ী থানাধীন ০১নং নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারস্থ কামারপট্টি দিঘীরহাট এলাকা থেকে ২৫ বোতল ইস্কাফ উদ্ধার করে ফুলবাড়ী থানার আরো একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

