লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ১ জন। তিনি হলেন উদয়পুর ইউনিয়নের গঙ্গা দাস পুর গ্রামের বাসিন্দা সেকেন্দার আলীর ছেলে বোরহান উদ্দিন। জানা যায় ১৩ এপ্রিল দুপুর আনুমানিক ১ টায় ওই গ্রামের ভেতরে আবাল গাড়ি নামক পুকুরের মালিক মাছ ধরে বাজারে বিক্রি করবে এ মর্মে তিনি উক্ত পুকুর পাড়ে মোটর সেট করে পানি সেচছিল। বোরহান উদ্দিন পুকুর পাড়ে বসে মাছ দেখতেছিল। হঠাৎ করে বোরহান উদ্দিন মোটরের ধার দিয়ে পাশ কেটে যাবার সময় মোটরের সংযোগ তারের সাথে আটকে গিয়ে বুকে ধাক্কা খেয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার তিনি মারা যান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *