লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বে ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উক্ত ইউনিয়ন পরিষদ চত্বরে “নিজ এলাকা পরিষ্কার রাখি ,সবাই মিলে সুস্থ থাকি” এ স্লোগান সামনে রেখে পুনট ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোর্শেদুল হকের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ডেঙ্গ ু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান মহোদয় বলেন আজকে পুনট ইউনিয়ন পরিষদ, পুনট বাজার, পুনট উচ্চ বিদ্যালয়, পুনট উচ্চ বালিকা বিদ্যালয়, পুনট দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।
এছাড়াও তিনি আরো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে যে সময়ের কথা ঘোষণা করেছেন।ওই সময় পর্যন্ত পরিষ্কার পরিছন্নতা অভিযান চলমান থাকবে।
উল্লেখিত পরিষদের ইউপি সদস্য, কর্মচারী, পুনট ইউনিয়ন সদরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কুলিশ্রমিক, স্বেচ্ছাসেবক দল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন।
