মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২৬শে আগস্ট ২০২৩ শনিবার দুপুর ১২ টায় আহাম্মেদাবাদ ইউনিয়নের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথির সভাপতিত্বে কিশোর কিশোরী ক্লাবের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অত্র সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসার মাহফুজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে সুপারভাইজার আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন আহমেদাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বাছেদুর রহমান বাছেদ , জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ও কার্যালয়ের ফিল্ট সুপারভাইজার রাশেদুল ইসলাম ও হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন এছাড়াও অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন উপজেলা আইজিএ প্রকল্প প্রশিক্ষণ মৌরী আক্তার ও স্মৃতি সুলতানা শিক্ষার্থীদের মধ্যে থেকে তামিমা আক্তার ।
সংগীত পরিবেশন করেন মিতু আক্তার কবিতা আবৃতি করেন নূরানী আক্তার আলোচনা শেষে সভাপতি ইউএনও মহোদয় ও অতিথিদের মাধ্যমে কিশোর কিশোরী ক্লাবের ১০ জন কিশোর ও ২০ জন কিশোরী মোট ৩০ জন শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারী কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
