মোঃ ইমরুল আহসান
উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে ২৯৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি।
দেশের উত্তরের রাবাত শহর থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত এই ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
ইউএসজিএস বলছে, গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আটলাস পর্বতমালার ওকাইমেডিনের স্কি রিসোর্টের কাছে। এ জায়গাটি দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত।
