উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আব্দুল গণি মড়ল (৫৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলার জাটিয়া ইউনিয়নের আরশি পাড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন জাটিয়া ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া আরশি পাড়া মড়ল বাড়ির আব্দুল গণি মড়ল ২০০৮ সাল থেকে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন পরিবারের সকলের অগোচরে গোয়াল ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করে।
এঘটনায় ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ভিকটিম দীর্ঘদিন যাবত মানসিক অসুস্থ্য ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *