উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ফিলিস্তিনে ইহুদিদের আগ্রাসনী হামলায় নির্বিচারে নারী শিশুকে গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার উপজেলার মার্কায মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে মিছিল শেষে সংহতি সভা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হকের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু হানিফা হানিফ, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক আজীজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ, মাওলানা ওয়ালিউল্লাহ, অর্থ সম্পাদক মুফতি আয়াতুল্লাহ, সোহাগী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আশরাফ আলী, মগটুলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ।

সংহতি সভায় বক্তারা বলেন, দখলদার ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে নারী শিশু সহ গণহত্যা চালাচ্ছে । তাদের এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের পণ্য বর্জনের ঘোষণা দেন। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনদের সহযোগিতা করার পাশাপাশি ইজরাইলের পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার আহবান জানান। পরে ফিলিস্তিনের মুসলিমদের শান্তি কামনায় দোয়া ও ইজরাইলের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়ে প্রোগ্রাম শেষ করা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *