পবিত্র ঈদুল আযহার ছুটি একদিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।এর আগে গত ঈদুল ফিতরে ছুটি একদিন বাড়িয়েছিলো সরকার।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে।চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন পবিত্র ঈদুল আযহা হয় তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এরপর দিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির দিন।ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *