ইন্টারন্যাশনাল ডেস্ক
বিরূপ আবহাওয়ার মধ্যেপাহাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়েছেইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবংপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকেবহনকারী হেলিকপ্টার।
ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, রোববারআজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেনরাইসি। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটিপার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে।
ওইবহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে। তবেপ্রেসিডেন্ট রাইসি এবংপররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ানের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।উদ্ধারকারী দল ঘটনাস্থলের পথে রওনা দিয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনজানিয়েছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকেবলেছেন, রাইসির হেলিকপ্টার বহরের তিনটির মধ্যে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। এরপর কী ঘটেছে তার বিস্তারিত জানার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ।
ইরানের রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আজারবাইজানের সীমান্ত সংলগ্ন জোলফা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
হেলিকপ্টারে রাইসির সঙ্গে ভ্রমণ করছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিরাব্দুল্লাহিয়ানও। ঘটনার বর্ণনায় স্থানীয় এক সরকারি কর্মকর্তা ‘বিধ্বস্ত’ শব্দটি ব্যবহার করেছেন। তবে সেই কর্মকর্তা এখনও ঘটনাস্থলে পৌঁছননি।
প্রেসিডেন্ট রাইসি কিংবা হেলিকপ্টারের অন্য কোনও যাত্রী এ ঘটনায় আহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।
কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সে চেষ্টা ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় টিভির খবরে। দুর্ঘটনাস্থলে ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং কুয়াশা রয়েছে বলে খবর পাওয়া গেছে। এমন আবহাওয়ার কারণেই হেলিকপ্টার জরুরি অবতরণ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট রাইসি রোববার আরাস নদীর ওপর নির্মিত একটি বাঁধের উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তেগিয়েছিলেন। ৬৩ বছর বয়স্ক রাইসি দ্বিতীয়বারের চেষ্টায় ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
