মোঃ মোমিন খান
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হিন্দু পল্লীতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৭ জুলাই) বেলা ১২ টায় আদমদীঘি সদর, সান্তাহার ও কাঞ্চনপুর মন্দিরে এই রথযাত্রা উৎসব শুরু করা হয়।
আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির সরকার ও সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ভৌমিক জানান, বৈরী আবহাওয়ার কারনে গতকাল রোববার নির্ধারিত সময়ের কিছু পর সনাতন ধর্মাূলম্বীদের উন্নতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্র উৎসব আদমদীঘি সদর কালিবাড়ি ও চড়কতলা রাধাগোবিন্দ মন্দির. সান্তাহার রথবাড়ি রাধামাধব মন্দির ও কাঞ্চনপুর মন্দিরের উদ্যোগে এই রথযাত্র শুরু করা হয়। এ উপলক্ষে মন্দির গুলেতে নানা অনুষ্ঠান ও মন্দির প্রাঙ্গনে মেলা বসেছে। আগামী ১৫ জুলাই সোমবার দিন উল্টো রথযাত্রার মাধ্যমে ৯দিন ব্যাপি এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে। মন্দির সমূহে সনাতন ধর্মাবলম্বী পুরুষ ও নারীদের ভীড় লক্ষ্যকরা গেছে।
রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, প্রানিসম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম, থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শিবেশ কুমার মৈত্র ঈদল, বাদল মৈত্রসহ হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দ।
