গত ০৪ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর আক্রমন তথা নাশকতামূলক কর্মকাণ্ড চালায় । এ প্রেক্ষিতে ওমর ফারুক (৩৪) বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় একটি নাশকতামূলক মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখঃ ১৮/০৮/২০২৪ খ্রি. ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫১/৩২৩/ ৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১১৪ পেনাল কোড। মামলা রুজুর পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দ্রুত কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, ইং ২৮/১০/২৪ খ্রিঃ তারিখ সময় অনুমান ১০:৩০ ঘটিকায় র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি আভিযানিক দল ফুলবাড়িয়া থানাধীন দেওখোলা বাজারে অভিযান পরিচালনা করে আসামী এম এ মান্নান (৫০), পিতাঃ গনি মন্ডল , থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *