মোহাম্মদ ইমরুল আহসান
বৃহস্পতিবার (০৪ মে ২০২৩ খ্রিষ্টাব্দ) নীলফামারী কোর্ট পুলিশ অফিস, নীলফামারী বার্ষিক পরিদর্শন করেন জনাব এস এম রশিদুল হক পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্),বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়।
অ্যাডিশনাল ডিআইজি মহোদয় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। গার্ড অফ অনার শেষে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় নীলফামারী কোর্ট পুলিশ অফিসের নথিপত্র, মালখানা, ফোর্সদের ব্যারাক পর্যবেক্ষণ করেন । কোর্টে কর্মরত অফিসার্স ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন ও তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অ্যাডিশনাল ডিআইজি মহোদয় বার্ষিক পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নীলফামারী; জনাব জয়ন্ত কুমার সেন, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার নীলফামারী; জনাব মোঃ জিন্নাত আলী, কোর্ট পুলিশ পরিদর্শক নীলফামারীসহ নীলফামারী কোর্ট পুলিশ অফিসের অফিসার্স ও ফোর্সবৃন্দ।
