মোহাম্মদ ইমরুল আহসান
সূত্র : অভিযোগ নং -৬৩/২০২৩(বাগেরহাট), তারিখ-১৭/০৪/২০২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩) এর ৭/৯(১)/৩০।
মামলার বাদী অভিযোগে বলেন যে, তার নাবালিকা কন্যকে গত ইং ১৬/০১/২০২৩ তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় বাদীর বাড়ির নিকট হাকিমপুর সামছুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্থার উপর হতে অত্র মামলার ১ নং বিবাদী মোঃ তানভীর হোসেন, পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-নামাজঘর, কাটনারপাড়া, থানা ও জেলা-বগুড়া জোর পূর্বক অপহরণ করে বিভিন্নস্থানে রেখে তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করাসহ তাকে অন্যায়ভাবে আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছে মর্মে বাদী বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেন। অদ্য ইং ০৭/০৫/২০২৩ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় পুলিশ সুপার পিবিআই বাগেরহাট এর দিক নিদেশনায় পিবিআই বাগেরহাট জেলা পুলিশ ভিকটিমকে বাগেরহাট সদর থানাধীন হাকিমপুর গ্রাম উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা করে।
