মোঃ লিংকন আহমেদ
গাইবান্ধা প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার ৯ নম্বর খোলাহাটী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ মজনু মিয়া দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার পাশে উপস্থিত ছিলেন।
মজনু মিয়া বর্তমানে ৯ নম্বর খোলাহাটী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর উপস্থিত নেতাকর্মীরা তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ের ব্যাপারে আশ্বস্ত করেন এবং তার প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, মজনু মিয়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর মজনু মিয়া বলেন, “আমি ৩নং ওয়ার্ডের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চাই।”
এদিকে তার মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী নির্বাচনে ৩নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতায় মজনু মিয়ার অবস্থান কতটা শক্তিশালী হয়, সেটিই এখন দেখার বিষয়।
