সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা চালায় জামায়াত-শিবির জোট এসময় নিহত হন মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী।হত্যার প্রতিবাদে আজ ১৯তম বার্ষিকীতে ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২১ আগস্ট সোমবার বিকাল ৩ জিমনেসিয়াম টাউনহল সংলগ্ন মাঠে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এবং হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান, মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক ভিপি মোঃ রাসেল পাঠক, মহানগর যুবলীগের প্রেসসচিব মোঃ শাহ্ আলমগীর জয়, মহানগর যুবলীগের সদস্য জিয়া হক ,মহানগর সদস্য শামীম আহমেদ, মহানগর যুবলীগের সদস্য রাজিব খান, ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য ও যুবলীগের ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
