মোঃ ইমরুল আহসান
বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি ও শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিদায় একদিকে যেমন বেদনার তেমনি অন্যদিকে সম্ভাবনার । কারণ এই চলে যাওয়া সামনে আরো উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওমীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক ও প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোখলেছুর রহমান প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সম্মানিত শিক্ষকমন্ডলী, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, নবীন ও অন্যান্য শ্রেণির ছাত্র-ছাত্রী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
