মোঃ ইমরান হোসেন,,
সামদানি হোসেন বাপ্পি,,

আজ ০২/০৪/২০২৩ ইং তারিখে বৈশাখী মঞ্চে-২ ময়মনসিংহ জয়নাল আবেদীন পার্কে সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, ময়মনসিংহ, এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ময়মনসিংহ এর আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয়, ”রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ময়মনসিংহ, জনাব মোঃ মোস্তাফিজার রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক ময়মনসিংহ জনাব এস এম মোহাইমেনর রশীদ, পিপিএম সেবা, সিভিল সার্জন ময়মনসিংহ, জনাব ডা. অনুপম রায় নন্দী, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয় জনাব তাপস ফালিয়া,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহ জনাব আঃ কাইয়ুম, এসময় প্রধান অতিথি ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৩ জনকে ইয়ার মেশিন বিতরণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহে

বসবাসরত বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিবন্ধী শিশু, কিশোর, ও তাদের অভিভাবক বৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *