হিজলা প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান গণেরা ১২ জুন শপথ গ্রহণের পরে বুধবার বেলা ১১টায়, উপজেলা পরিষদ মাঠে, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে  সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ও বরিশাল- ৪  হিজলা – মেহেন্দিগঞ্জের সংরক্ষিত আসনের  সংসদ সদস্য ডক্টর শাম্মী আহমেদ,হিজলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দীপু ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন, হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান, ধুলখোলা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রায়হান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর হোসেন,  এছারাও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিজলা গৌরবদি  ইউনিয়নের চেয়ারম্যান  নজরুল ইসলাম মিলন,  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর ও আওয়ামীলীগে সকল ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *