হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়। এরপরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্তির পরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সেলিনা ইসলাম তুহিন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেছেন গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মৎস্য হ্যাচারির মালিক নাসির বেপারী, মৎস্যজীবি আমির হোসেন। আলোচনা সভার শেষে মৎস্য ক্ষেত্রে অবদান রাখার জন্য তিনজন হ্যাচারির মালিকের হাতে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *