বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আলোচিত কৌতুক অভিনেতা ইসমাইল হোসেন (২৭) কে আটক করেছে পুলিশ।
৯ জুলাই মঙ্গলবার বেলা দুইটার দিকে ইসমাঈল হোসেন থানায় আসলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে।
আটক ইসমাঈল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। সে পেশায় ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে ইসমাঈল হোসেনকে আটক করা হয়েছে।
অভিযোগে, ধর্ষণের কথা উল্লেখ থাকলেও ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।
তিনি অভিযোগে উল্লেখ করেন, এক বছর আগে ইসমাঈল তাকে বিয়ে করেন। তবে, বাড়িতে তুলে নেয়নি। তাকে অনেকবার বলার পরেও কোনো পাত্তা না দেওয়ায় ওই নারী থানায় ধর্ষণের অভিযোগ করেন।
ইসমাঈল হোসেন পুলিশ হেফাজতে আছে। তবে, ওই নারী এখনো বিয়ের কোনো কাগজ দেখাতে পারেনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
