মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুরের হাজীরহাট থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, একজন গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রথম ঘটনা ঘটেছে ১ মে ২০২৬ তারিখ রাত ১২:৫৫ মিনিটে হাজীরহাট থানার ১০নং ওয়ার্ড পূর্ব গিলাবাড়ী এলাকায়। পুলিশ জানায়, মোঃ মজমুল হক (৩০) নামের ওই ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। পুলিশ তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও উদ্ধারমূল্য আনুমানিক ২০০০ টাকা।
দ্বিতীয় ঘটনা ঘটেছে ৩০ এপ্রিল ২০২৬ দুপুর ১:০৫ মিনিটে হাজীপাড়া এলাকায়। মোঃ জাহিদুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ হাজীরহাট থানা উভয় ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। পুলিশ জানিয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো পলাতক আসামী নেই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *