স্থানীয় প্রতিনিধি
১২/০৫/২০২৩ ইং তারিখ সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়,হবিগঞ্জ জনাব মোঃ আতাউর রহমান স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,হবিগঞ্জ কর্তৃক আয়োজিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর মডেল থানাধীন হবিগঞ্জ বাস স্ট্যান্ড এর সামনে রাস্তার উপর থেকে মোহনপুর উত্তরপাড়া নিবাসী মৃত শফিক মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান(৫৫) কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০(একশত) টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।
