মোঃ ইমরান হোসেন
ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর ০৩নং ওয়ার্ড শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের ০২নং গেইট সংলগ্ন [জয়নুল সংগ্রহ শালার বিপরীতে] ভাষা সৈনিক এম এ মতিন পাঠাগার পুনঃ নির্মাণ কাজ চলমান রয়েছে।
একটি আধুনিক সুযোগ সুবিধা সংবলিত দ্বীতল ভবন নির্মাণ কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
সকল পেশার মানুষ এই পাঠাগার থেকে জ্ঞান আহরণ করার সুযোগ পাবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের দিক- নির্দেশনা ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নগরের উন্নয়ন অগ্রযাত্রা গতিশীল পথে এগিয়ে চলছে।
ভাষা সৈনিকদের স্বরণ রাখার জন্য এমন নান্দনিক পাঠাগার তৈরি করা হচ্ছে এবং ভাষা সৈনিক শামসুল হক মুক্ত মঞ্চ পুনঃ নির্মাণ করা হলো।
মাননীয় মেয়র মহোদয়ের বিচক্ষণ নেতৃত্বে নগরের প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ চলমান রয়েছে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হাতে নেওয়া হয়েছে বিভিন্ন মাস্টারপ্ল্যান। যার সুফল লাভ করবে নগরবাসী।
