স্থানীয় প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে রেল লাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে জায়েদ হোসেন খান চঞ্চল (৬৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের রেলওয়ে বাজারে বাবু আলী ডাল মিল সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত ছাতা ব্যবসায়ী জায়েদ সৈয়দপুর সদরের মুন্সিপাড়া এলাকার আবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেন আসাবস্থায় তিনি রেললাইন পার হতে যাওয়ার সময় লোকজন দেখতে পেয়ে চিৎকার করে তাঁকে থামানোর বা সচেতন করার চেষ্টা করে। কিন্তু তিনি শুনতে পারেননি এবং মুহূর্তে দূর্ঘটনায় পতিত হন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে নিহতের ছেলেসহ আত্মীয় প্রতিবেশী ও পরিচিত জন এবং সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ উপস্থিত হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল আজম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
