মোঃ ইমরুল আহসান
১২ অক্টোবর ২০২৩ দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (সেপ্টেম্বর/২০২৩) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এর সভাপতিত্বে সকাল ১০:৩০ টায় হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই ডিআইজি (উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে (অপারেশন অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট) জনাব মাহ্ফুজুর রহমান, পিপিএম-বার এর সঞ্চালনায় সেপ্টেম্বর ২০২৩ ও আগস্ট ২০২৩ এবং পূর্ববর্তী বছরের সেপ্টেম্বর ২০২২ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।
সভায় হাইওয়ে পুলিশ প্রধান মো: শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়, মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মহাসড়ক নিরাপদ ও যান চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি অপরাধ দমনে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করার এবং সেবা প্রত্যাশীদের সাথে ভাল ব্যবহার করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
