৩১ আগষ্ট (বৃহস্পতি বার)সিআইডি ও বাংলাদেশ ব্যাংক যৌথ ভাবে মতিঝিল, আশকোনা, আসাদ গেইট ও নিউ এলিফ্যান্ট রোডে ০৮ (আট) টি অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। গুরুতর অনিয়মের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ০৮ (আট) টি মানি চেঞ্জিং প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়। লাইসেন্স বাতিলের পরও তারা গোপনে ব্যাবসা পরিচালনা করায় সিআইডি ও বাংলাদেশ ব্যাংক যৌথ অভিযান পরিচালনা করে (১) ইয়র্ক মানি এক্সচেঞ্জ, আদমজী কোর্ট মেইন বিল্ডিং (চতুর্থ তলা), ১১৫-১২০, মতিঝিল বা/এ, ঢাকা (২) জামান মানি চেঞ্জিং হাউজ, ৬৭, দিলকুশা বা/এ (নীচতলা), ঢাকা (৩) জেনি মানি এক্সচেঞ্জ লিমিটেড, দোকান নং- জি-৬২, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড মার্কেট, আশকোনা, হজ্জ ক্যাম্প এ বিপরীতে-দক্ষিণখান (৪) স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ লিমিটেড, ৬৫, দিলকুশা বা/এ, ঢাকা (৫) মার্সি মানি এক্সচেঞ্জ কোঃ লিমিটেড, দোকন নং-৯, নিউ কলোনী মসজিদ মার্কেট, আসাদ গেইট, ঢাকা (৬) জেবি মানি এক্সচেঞ্জ, নিউ কলোনী মসজিদ মার্কেট (২য় তলা), আসাদ গেইট, ঢাকা (৭) বেঙ্গল মানি এক্সচেঞ্জ, আল্পনা প্লাজা (তয় তলা), নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা ও (৮) সুগন্ধ মানি এক্সচেঞ্জ, মতিঝিল বা/এ (নীচ তলা), ঢাকাকে সিলগালা করে।
উক্ত অভিযান পরিচালনা কালেমামুন (৩৬), পিতা- সিরাজুল ইসলাম, সাং- পন্ডিত বাড়ী, ডাকঘর- চৌপল্লী, উপজেলা- লক্ষীপুর সদর, জেলা- লক্ষিপুরকে ইয়র্ক মানি এক্সচেঞ্জ, আদমজী কোর্ট মেইন বিল্ডিং (চতুর্থ তলা), ১১৫-১২০, মতিঝিল বা/এ, ঢাকা থেকে গ্রেফতার করে সিআইডি। তাকে নিবির ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে এক জন হুন্ডি ব্যবসায়ী বলে স্বীকার করে।এবং তার নিকট থেকে প্রায় ১৬ (ষোল) লক্ষ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *