সৈয়দ মুনিরুল হক নোবেলঃ

মাদক নির্মূলে সমন্বিত কর্মপরিকল্পনা (CAP) বাস্তবায়নে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বুধবার (২৪ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর কর্তৃক জেলার সরিষাবাড়ি উপজেলাধীন সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরিষাবাড়িতে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ি উপজেলার সহকারি কমিশনার ভুমি
মুহ. সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সাবেক উপ-দপ্তর সম্পাদক মো: জহুরুল ইসলাম মানিক ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের পরিদর্শক
তারেক মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের উপ-পরিদর্শক মো: মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরিষাবাড়ি, জামালপুরের সহকারী অধ্যক্ষ মো: আলতাফ হোসেন।
অনুষ্ঠান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত শিক্ষার্থীদের মাধ্যমে মাদককে লাল কার্ড প্রদর্শন ও মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। অত:পর শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাবের বিবরণ সম্বলিত জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *