মানিক সরকার
১৬ জুলাই জেলা প্রশাসক শেরপুর,সায়লা আওার এর বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন শেরপুর জেলাপ্রশাসন। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভাবগাম্ভীর্যের সঙ্গে বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।এ সময় বিদায়ী জেলা প্রশাসক এর সমৃদ্ধশালী কর্মমূখর জীবন কামনা করা হয়।
