সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

ময়মনসিংহ গফরগাঁও উপজেলা ৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকীতে উপজেলা পরিষদে স্থাপিত স্মৃতি বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ।

এরপর উপজেলা প্রশাসন এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন।
পাগলা থানার পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *